শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় মে দিবসে ৭ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: আশুলিয়া ১৪০তম আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিকরা

শুক্রবার (০১ মে) সকালে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU) এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। 

এতে সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়াও বক্তব্য দেন মাছিহাতা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সফিক মিয়া এবং মেঘা ফ্যাশন ইউনিয়নের সভাপতি মোছাঃ তানিয়া সহ বিভিন্ন শ্রমিক নেতা।

বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক। ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মানবিক জীবনের দাবির সূচনা হয়। কিন্তু এত বছর পরেও বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

তারা অভিযোগ করেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ গার্মেন্টস খাত থেকে এলেও শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি পান না। পাশাপাশি বিভিন্ন ধরনের হয়রানি, নির্যাতন ও অনিরাপত্তার মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিজিএমইএ ডাটাবেইজ বাতিল, শিল্প সেক্টরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, সমান সুযোগ নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়