শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন।

আজ শনিবার (২ মে) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক সপ্তাহের জন্য ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এ তথ্য জানান। তিনি জানান, শনিবার রাত ৩টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান যাত্রা করবেন।

জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সব কিছু ঠিক থাকলে আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন ডা. শফিকুর রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়