সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ শনিবার প্রথমবারের মত সিলেটে পা রাখলেন তারেক রহমান। তার সফরসূচি অনুযায়ী, সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত, সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুধী সমাবেশে অংশগ্রহণ সহ আরো নানান কর্মসূচি রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।