নৈরাজ্যের বি’রুদ্ধে কামারখন্দ বিএনপির গর্জন, রাজপথে বি’ক্ষো’ভ মিছিল
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
মিছিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,উপজেলা ছাত্রদল,ইউনিয়ন ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। বক্তারা আওয়ামী লীগের সকল ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।