,

শিরোনাম

সিরাজগঞ্জে সার ডিলারদের সঙ্গে চুক্তি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে চুক্তি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভাপতির বক্তব্যে  তিনি বলেন, কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। প্রকৃত কৃষকদের কাছে নিয়ম মেনে সঠিক দামে সার বিক্রি করতে হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা।

এ সময় বিএডিসি সিরাজগঞ্জের যুগ্ম পরিচালক (সার) মো: কামরুজ্জামান সরকার, বিএফএ জেলা ইউনিটের সভাপতি মো: ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মো: আবু নাসের রানা, কৃষিবিদ খালেদ ইবনে ফজলে (সবুর), যুবদলের কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মো: রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার নবনিয়োগপ্রাপ্ত সার ডিলাররা অংশগ্রহণ করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়