,

শিরোনাম

সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাটিকুমরুল ইউনিয়ন যুবদল।

গতকাল বুধবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাটিকুমরুল গোলচত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।

হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খাঁন, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি।

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় সলঙ্গা থানা বিএনপি এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়