এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা (চুল্লী) ও ঘরের সেড এর ফলক উন্মোচন করা হয়েছে। রোববার সকালে মহাশ্মশান চত্বরে কমিটির সহ-সভাপতি বিমল কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক মালাকারের পরিচালনায় ফলক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন এনায়েতপুরের রনি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষ।
এ সময় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল, দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন শিক্ষক নব কুমার হলদার, শুম্ভুনাথ মোদক, নির্মল কর্মকার, মাধব ঘোষ, রাজীব শীল এবং বিশেষ অতিথি উজ্জল ঘোষ ও নির্মল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, রনি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষের নিজস্ব অর্থায়নে তার বাবা মায়ের স্বরণে দুইশত বছরের পুরোনো বেতিল মহাশ্মশানে শবদহে সৎকারের জন্য চুলা ও ঘর নির্মিত করা হয়, এছাড়া একই স্থানে কমিটির সাধারণ সম্পাদক অশোক মালাকারের বাবা স্বর্গীয় জগদীশ মালাকাররে স্বরণে মেইন গেটটি দৃশ্যমান হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।