,

শিরোনাম

বান্দরবানের কসাইপাড়ার পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার র’ক্তা’ক্ত মর’দেহ উ’দ্ধা’র 

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত।

নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে নিহত হয়েছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গভীর পাহাড়ি খাদ থেকে লাশটি উদ্ধার করেন।

বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শনাক্ত করেছেন। শরীফ রাতে ভাণ্ডারিপাড়া থেকে কীভাবে কসাইপাড়ায় এলেন, তা রহস্যজনক। প্রায় ১৫০ ফুট খাড়া পাহাড় থেকে ঝিরির খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁকে জোর করে নিয়ে না গেলে সেখানে তাঁর যাওয়ার সুযোগ ছিল না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, উদ্ধার করা লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের বাঁ পাশে ক্ষত রয়েছে। পাহাড় থেকে খাদে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়