,

শিরোনাম

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

সংবাদের আলো ডেস্ক: ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন। 

অন্যদিকে, যেসব বিদেশি শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলোনির নেতৃত্বাধীন সরকার এসব পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আগে, জুলাই মাসে ইতালির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল দেশটির আরেক ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল ফিউচার পার্টি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়