সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সংবাদের আলো ডেস্ক: সৌদি আরব ও হুথদের মধ্যকার যুদ্ধের জেরে দেশটির জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে লেভেল-৩ এ রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক মাধ্যমের কার্যক্রম সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে সতর্কতা রয়েছে।
এদিকে প্রতিবেশী দেশ ইয়েমেন ভ্রমণের কথা ভাবছেন এমন মার্কিন নাগরিকদের জন্য এর আগে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বহাল রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।