শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ডা. জাহিদ

সংবাদের আলো ডেস্ক: আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পুনর্বাসন করবে সরকার।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা অধিকার পরিষদ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশে আইনের সমস্যা নেই, তবে এর প্রয়োগে এবং আমাদের মানসিক সমস্যা রয়েছে। আমরা যত বেশি সভ্য হচ্ছি বলে মনে করছি, তত নীতি-নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি। অফলাইনের চেয়ে অনলাইনে জুয়া বেশি হচ্ছে। নারী ও শিশুর অধিকার গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। এটি একটি বড় দায়িত্বপূর্ণ কাজ।

তিনি আরও বলেন, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় এমনকি প্রত্যেক গ্রামে কিশোর-কিশোরী ক্লাব হওয়া উচিত। আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম। অনেকে আইনের প্রয়োগ এবং ব্যবহারের বিষয়ে জানেন না। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার এবং সুরক্ষায় নানা পরামর্শ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়