স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাবতলীতে ট্রাফিক পুলিশের পাক্ষিক ‘হেলথ ক্যাম্প’
বাহাউদ্দীন তালুকদার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বারের সার্বিক তত্ত্বাবধানে ও দারুসসালাম ট্রাফিক জোনের আয়োজনে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ পাক্ষিক ‘হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২৬) সকাল ১০ টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গাবতলী বাস টার্মিনালের সামনে আয়োজিত এ হেলথ ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং বেসিক আই টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্রও প্রদান করা হয়। হেলথ ক্যাম্পে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করেছে গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ।
দারুসসালাম ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মো: শরীফ আহমেদ বলেন, ড্রাইভার-হেলপারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সেবা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বিকাসুজ্জামান রনি, সার্জেন্ট (এডমিন) আব্দুর রউফ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।