
মো. শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: আজ ২৪ আগস্ট ২০২৬, শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাঁইপুর ইউনিয়নের গিলাগাছা তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবগত হন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.