সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার (১৩ মে) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
গত ৭ মে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মন্ত্রীর মায়ের মৃত্যুতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।