বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

সংবাদের আলো ডেস্ক: লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়। 

ইসরাইলি হামলায় নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়