,

শিরোনাম

এমপি গাজী নজরুলের বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই: শিশির মনির

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ফ্ল্যাটে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিশির মনির জানান, নৈতিক স্খলনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, ফলে বর্তমানে তার সঙ্গে জামায়াতের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। দেশের আইন, রাষ্ট্র ও সরকার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে।

এছাড়া বহিষ্কৃত হওয়ার পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা, তা সম্পূর্ণভাবে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনি সংকট উত্তরণে ব্যক্তি-ইগো বা জেদ পরিহার করার আহ্বান জানান শিশির মনির। তিনি বলেন, কোনো সাময়িক সংশোধনী দিয়ে সংকট কাটবে না, বরং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানো জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচনী সমঝোতা অনুযায়ী নির্ধারিত ১৮০ দিনের মধ্যে সংস্কার পরিষদের কাজ শেষ করার কথা থাকলেও এতদিন পরও তা ঝুলিয়ে রাখা এবং নতুন করে মতবিনিময়ের নামে মীমাংসিত জুলাই সনদকে বিতর্কিত করার চেষ্টা কল্যাণকর নয় বলে সতর্ক করেন শিশির মনির।

মীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে অচলাবস্থা তৈরি না করে দ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সাংবিধানিক সংস্কার সম্পন্ন করার প্রত্যাশা জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়