মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গত ১১ দিনে রাজধানীতে ১৫৪ চাঁদাবাজ ও ২৬১ ছিনতাইকারী গ্রেফতার: ডিএমপি

সংবাদের আলো ডেস্ক: চলতি মাসের ১১ মে পর্যন্ত তালিকাভুক্ত ১৫৪ জন চাঁদাবাজ এবং ২৬১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৫৬৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকাকে নিরাপদ রাখতে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর মধ্যে ডিবি পুলিশের ওয়ারি জোনের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ জন পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতারের কথাও জানান তিনি।

এ নিয়ে মো. শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসন্ন ঈদকে সামনে রেখে বড় কোনো বিকাশের এজেন্ট অথবা স্বর্ণের দোকানে ডাকাতির সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল এই চক্রের।

এদিকে, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা ডিবি পুলিশের ছকের মধ্যে রয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়