বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিজ কলেজের হিন্দু ছাত্রী নিয়ে উধাও শিক্ষক রবিউল, এলাকায় চাঞ্চল্যের

আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও অত্র উপজেলার কয়রার আলাউদ্দিন এর ছেলে রবিউল আলম (৪২) নিজ কলেজের হিন্দু শিক্ষার্থী পলি কুমারী (১৭) কে নিয়ে পলাতক রয়েছেন। পলির পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পলি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অবশেষে জানা যায় সে তার কলেজ শিক্ষক রবিউল আলম’র সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

এবিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানায়, পলির মা থানায় এসে (জিডি) সাধারণ ডায়েরী করেছেন। তাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজ শিক্ষক রবিউল আলম তার ছাত্রীকে নিয়ে পলাতকের ঘটনায় এলাকা জুড়ে বইছে চাঞ্চল্যের ঝড়। ঘটনাটি এখন রায়গঞ্জের টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়