মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের শুভ উদ্বোধন ও ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান

আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় নলকা ইউনিয়নের এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার নলকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন করেন রায়গঞ্জ তারা সলঙ্গা আসনের এমপি ভিপি আইনুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রায়গঞ্জ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, বিএনপি নেতা ওবাইদুল হক সুমন ,নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল সহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়