শাহজাদপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে নাজেরা শ্রণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শামসুল প্রামানিক নামের এক বৃদ্ধকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। অভিযুক্ত শামসুল প্রামানিক উপজেলার গাড়াদহ ইউনিয়নের হলদিঘর গ্রামের মৃত ছেকেন প্রামানিকের পুত্র মাদ্রসা সংলগ্ন মুদি দোকানি। গতসোমবার বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুল প্রামানিককে আটক করে থানায় পুলিশ।
ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইনিয়নের হলদিঘর তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজেরা শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে গতবৃহস্পতিবার (৭মে) রাতে নিজের কাছে রেখে দেন মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোঃ সোহেল। এদিন রাতেই মাওলানা সোহেলের নানা মারা গেলে মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় বৃদ্ধ শামসুল প্রামানিককে শিহাবের কাছে রেখে যান। সারারাত শিহাবের সাথে ঘুমানোর পর শুক্রবার ভোরে শামসুল প্রামানিক জোড়পূর্বক ঐ শিক্ষার্থীর পড়নের কাপড় খুলে ফেলেন এবং গালে কামড়ে দেন।
দীর্ঘ সময় যৌন নীপিড়ন চালানোর পর এ কথা কাউকে বলে দিলে মেরে পাশের কবরস্থানে মাটিচাপা দেওয়ার ভয় দেখিয়ে বাড়ি চলে যান। এদিকে শিক্ষার্থী বাড়িতে গেলে মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় কামড় এবং নখের আচর দেখে শিহাবের বাবা জিজ্ঞাসা করলে শিক্ষার্থী সব বলে দেয়। পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা শালিস বৈঠকে বসলেও কোন সমাধান না হওয়ায় ঐ শিক্ষার্থীর পিতা সূর্য শাহজাদপুর থানায় লিখিত অভিযাগ দেন।
এ বিষয়ে হলদিঘর তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোঃ সোহেল জানান, ‘বৃহস্পতিবার রাতে আত্মীয়ের জানাজার উদ্দেশ্যে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার সময় মাদ্রসার শিশু শিক্ষার্থীর কাছে শামসুল প্রামানিককে রেখে যাই। পরদিন ফিরে এসে শামসুল প্রামানিক এবং নাজেরা বিভাগের ঐ শিক্ষার্থীকে ঘিরে নেতিবাচক প্রচারণা শুনতে পাই। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভাবে মিমাংসার জন্য শুক্রবার বিকেলে শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টাও করা হয়। তবে ঐদিন সমাধান না হওয়ায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুল প্রামানিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি শিকার করেছে। আসামী শামসুল প্রামানিককে মঙ্গলবার(১২মে) নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরিক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পেরণ করা হয়েছে



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।