সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা
সংবাদের আলো ডেস্ক: মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি।
জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।