সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনপ্রিয় ও জনসম্পৃক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুলিশের কাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বৃদ্ধি করা প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়