রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এদিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখও জানায় ট্রাইব্যুনাল।

এ মামলায় তাপস-নানকসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন— ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এদিকে, জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়