সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে কারাগারে থাকা সাংবাদিকদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন-এ সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিল, তাতে কিছু সাংবাদিকের সহযোগিতার অভিযোগ রয়েছে। তবে অনেক সাংবাদিক স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং তাদের সঙ্গে বর্তমান সরকারের কোনো বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের ক্ষেত্রে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, আইনের বাইরে কাউকে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামরুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়