শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

সংবাদের আলো ডেস্ক: শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ করা হচ্ছে, তবে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ঐ রকম সাজতে চাচ্ছে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিচ্ছে। এটা নিয়ে  দুশ্চিন্তার কিছু নেই। নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার আগেই তাদেরকে দমন করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ কমিয়ে শূন্যের পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পুলিশ থাকবে। স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে। ক্যাম্পের পরিধি সংস্কার করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়