এনায়েতপুরে শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল তিনশতাধিক রোগী
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা পেল তিন শতাধিক রোগী। বৃহস্পতিবার দিনভর খামারগ্রামে অবস্থিত শেখ আব্দুস ছালাম মিসবাহুল উলুম মাদরাসা এন্ড স্কুল মাঠে বিভিন্ন অঞ্চলের অসহায় ও হতদরিদ্র রোগীদের নিউরো ও লিভার পরিপাকতন্ত্র সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এসময় ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি প্রফেসর ডা. শফিকুল ইসলাম। এছাড়া বারডেম হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্রের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: গোলাম আযম সহ ডজন খানেক চিকিৎসক সেবা প্রদান করেন।
বিনামূল্যে স্বাস্থ সেবা ক্যাম্পের আয়োজক টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আব্দুস ছালাম জানান, যমুনা নদীর তীরবর্তী এলাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চলের সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র তিনশতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। আমাদের এলাকার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি প্রফেসর ডা. শফিকুল ইসলাম এবং বারডেম হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্রের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: গোলাম আযম সহ ডজন খানেক চিকিৎসক এখানে সেবা প্রদান করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্যান্য মানবিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান আগামীতে আরও বৃহৎ পরিসরে করা হবে ইনশাআল্লাহ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।