,

শিরোনাম

শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা‎

‎মো: শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং  কাকিলাকুড়ায় শিক্ষা ও সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের জীবন গৌরব পদক প্রদান এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‎শনিবার (২৪ অক্টোবর) ৩নং কাকিলাকুড়ার খোকার দোকান মোড়ে এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব কাকিলাকুড়া (এডক)-এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রিফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক ফয়জুন নাহার লাভলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের প্রভাষক মো. শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. মাহফুজুর রহমান রাজু, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা আলহাজ মো. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মো. রুহুল আমিন বাবুল ও দেওয়ানগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো. শফিকুল ইসলাম ফটিক।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি এডকের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাছিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দেওয়া এবং এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যেই তাঁদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়