সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হামের ভীতিকর পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। তাই এই প্রাদুর্ভাব।

সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে সারাদেশে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুত ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নিয়মিত নানা কারণে বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না। এ কারণেই শিশুরা হামসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে বাচ্চাদের শরীরে পুষ্টির জন্য আলাদা করে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ করা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়