অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে: নাহিদ ইসলাম
সংবাদের আলো ডেস্ক: অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবানয়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক এটা আমাদের কাছে মুখ নয়। যে এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে।
তবে যারা ফ্যাসিজমের সঙ্গে যুক্ত ছিলো, গণহত্যায় অংশগ্রহণ করেছে, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না।
এনসিপির আহবায়ক আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাতে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। সংস্কারের পক্ষে বাংলাদেশের মানুষ গণভোটে যে রায় দিয়েছে সে রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।