যশোর-সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রোবরার (১৯ এপ্রিল) সচিবালয়ে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব তথ্য জানান।
তিনি পানিসম্পদ মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ের আগামী ১৮০ দিনের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া, বৈঠকে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা, অতিপ্লাবন ও নদীভাঙন মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতও সভায় উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।