বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন
সংবাদের আলো ডেস্ক: বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী সদস্য হিসেবে থাকছেন। এছাড়া, অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা যাচাই করবে কমিটি। পর্যালোচনা শেষে তারা মন্ত্রিসভার বৈঠকের জন্য সুস্পষ্ট প্রস্তাব উপস্থাপন করবে।
কমিটিতে প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ এ কমিটির প্রশাসনিক সহায়তা দেবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।