‘আগামী সপ্তাহ থেকে মেডিকেল-ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত’
সংবাদের আলো ডেস্ক: ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত।’
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই। ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।’
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ভারত।
এ সময় তিনি বলেন, ‘বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।
পাইপলাইনে জ্বালানি আসায় বাংলাদেশ ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানিয়েছন পররাষ্ট্র উপদেষ্টা।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির ৩ দিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তাঁরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।