রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ১১ ফার্মেসিকে সাড়ে ৫৩ হাজার টাকা অর্থদন্ড 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের  ভূঞাপুর উপজেলাধীন পৌরসভা এলাকায় ঔষধের দোকানসমূহে মঙ্গলবার (৭ এপ্রিল)  মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ফার্মেসিকে সাড়ে তিপান্ন হাজার অর্থদন্ড  করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সাথে ছিলেন,  টাঙ্গাইল জেলার ঔষধ তত্ত্বাবধায়ক, ভূঞাপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত।

এ সময় বিভিন্ন অসংগতি ও অনিয়মের দায়ে ১১টি ফার্মেসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ঔষধ ও কসমেটিকস আইন অনুযায়ী ৫৩ হাজার ৫০৯ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভবিষ্যতে আইন ও বিধি বিধান প্রতিপালন করে ফার্মেসি পরিচালনার জন্য তাদেরকে  প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়