সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফেসবুক লাইভে এসে হাসনাত বললেন ‘আমরা সরি’

সংবাদের আলো ডেস্ক: গভীর রাতে ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশবাসী, আমরা সরি’। আমরা আসলে পারছি না। আবার এই না যে আমরা হাল ছেড়ে দিবো। তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের চূড়ান্ত ত্যাগ যদি করতে হয় করবো।

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে সংসদে বাতিল হওয়া অধ্যাদেশ প্রসঙ্গসহ একাধিক বিষয়ে কথা বলেন তিনি।

লাইভে হাসনাত বলেন, পুলিশ সংস্কার কমিশন যে অধ্যাদেশ এটা সংসদে উপস্থাপনই করা হয়নি। এটা নিয়ে কোনো কথা সংসদে সরকারি দল বলতে দেয়নি। ইন্টেরিম সরকার পুলিশের ক্ষোভ নিরসন ও ন্যায্যতার ভিত্তিতে প্রয়োজন মেটাতে একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলো কিন্তু বিএনপি সরকার সেটা বাতিল করে দিয়েছে।

এই সরকারের যে মনোভাব পুলিশকে নিয়ে সেটা হচ্ছে এই সরকার পুলিশকে আবার একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চায়।

মানবাধিকার কমিশনের সাথে গুম কমিশন সম্পৃক্ত। গুমের সাথে প্রধানত রাষ্ট্রীয় বাহিনী ও সরকার জড়িত থাকে ফলে জাতীয় মানবাধিকার কমিশন-২০২৬ এর অধ্যাদেশে ছিলো মানবাধিকার কমিশন যদি চায় এই বাহিনীর বিরুদ্ধে তারা নিজেরাই তদন্ত করতে পারবে। দুঃখজনক বিষয় হলো সরকার এই অধ্যাদেশ বাদ দিয়ে ২০০৯ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইন করে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছে। ফলে বিএনপি যে আবার গুম খুনে ফিরে যেতে চায় না সেটা স্পষ্ট হয়নি।

সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে নিরপেক্ষ বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এর মাধ্যমে বিচারবিভাগকে আবার রাজনীতিকরণ করা হলো। আবার সেখান থেকে জাস্টিস মানিকের মত বিচারপতি পেতে যাচ্ছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়