,

শিরোনাম

আগামী বাজেটে নানা খাতে কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে

সংবাদের আলো ডেস্ক: আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই, তুলে দেওয়া হবে নানা খাতের কর অব্যাহতি সুবিধা— এমন তথ্য দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন কথা বলেন।

আবদুর রহমান খান জানান, ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

এ সময় জানানো হয়, পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে।  কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই।

এই আলোচনায় খাত সংশ্লিষ্টরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে। আগাম কর এখন ১৭ শতাংশ। বিশ্বের কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়