মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
সংবাদের আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
পরিবারের বরাত দিয়ে বলা হয়, তিনি বর্তমানে হাসপাতালের অন্যান্য ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী এক বা দুই দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বুধবার (০১ এপ্রিল) গণমাধ্যমকে জানান, তার স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।