স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন
সংবাদের আলো ডেস্ক: মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও ২৪ এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। একাত্তরের আকাঙ্ক্ষা পুরন হয়নি বলেই ২৪শে তরুণদের মাঠে নামতে হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তাঁরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।