মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল  বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে তারা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে দলে যোগদান করেন।

পরে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এনসিপির যুগ্মসদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মুছা হাসেমী সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা আজ এনসিপিতে যোগদান করেন৷ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আ’লীগকে পূনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে৷ এরই ফলাফল হিসেবে তারা কিন্তু এনসিপিতে যোগদান করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়