বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

১২০টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়েই কাজ করা হয়েছে। আর যে কয়েকটি বাকি আছে, আগামী ২৯ তারিখে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যালোচনা শেষ হলে রিপোর্ট জমা দেব।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এটি আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং রেসপেক্টেড জায়গা। সংবিধান এবং জুলাই সনদ—দুটোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়