সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামালা চালানোর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর

সংবাদের আলো ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আভিভিম ব্যারাকে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

শনিবার (১৪ মার্চ) ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ৪৭টি হামলা চালানোর দাবি করার পর এ তথ্য জানায় সংগঠনটি।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরের দিকে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

জরুরি সেবা সংস্থাগুলোর মতে, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়