গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত দেশে লড়াই চলছে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত বাংলাদেশে লড়াই চলছে। শহীদরা রক্ত দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। মূলত রক্তের ঋণেই আমরা আবদ্ধ ও দায়বদ্ধ, মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটানো এবারের রাজনৈতিক অঙ্গীকার ছিল। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলেছি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করাই এখানকার দায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।