খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী জীববিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি ভিত্তিক কুইজ, প্রবন্ধ রচনা এবং বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও প্রফেসর এমেরিটাস ড. হোসেন রেজা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, বিভাগীয় শিক্ষক ড. রঞ্জিত কুমার সাহা এবং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তরিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ডিএনএ-এর ভেতরেই জীবনের সকল রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য উদ্ঘাটন করাই বিজ্ঞানীদের মূল কাজ। এ ধরনের একাডেমিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিএনএ-তে পরিবর্তন মানুষের বিভিন্ন জটিল রোগের অন্যতম কারণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।