মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের কামারখন্দে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খাইরুল ইসলাম কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জামতৈল ইউনিয়ন বিএনপি আয়োজিত মঙ্গলবার বিকেলে চড়কুড়া গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে দিনব্যাপী ঝাঐল ও রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

সন্ধ্যায় জামতৈল গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রুমানা মাহমুদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়