উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে নারীর মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন একই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন।
ভোর রাতে হঠাৎ বৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্গানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তিনি প্রাণ হারান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।