পূর্ণাঙ্গ মন্ত্রী হবে এ কে এম ফজলুল হক মিলিন, প্রত্যাশা গাজীপুরবাসীর
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-০৫(কালিগঞ্জ)আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয় গাজীপুর কালীগঞ্জের মাটি ও গনমানুষের নেতা গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রদলের সফল সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে গাজীপুরের সর্বস্তরের জনগণ, তার এই নিরঙ্কুশ বিজয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ বিজয় গণমানুষের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের পাশে থাকার পুরস্কার হিসেবেই এ বিপুল বিজয় এসেছে। তারা আশা প্রকাশ করে বলেন, তার সাহসী, দৃঢ় ও গতিশীল নেতৃত্বে গাজীপুর জেলার কালীগঞ্জ, বাড়িয়া ও পুবাইলসহ পুরো অঞ্চল সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত ও মাদকমুক্ত উন্নয়নের মডেল এলাকায় পরিণত হবে।
এদিকে গাজীপুরবাসীর প্রাণের দাবী, গণমানুষের আস্থার প্রতীক ও জননন্দিত এ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। তাদের ভাষায়, “ এ কে এম ফজলুল মিলন শুধু একজন সংসদ সদস্য নন; তিনি গাজীপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তার যোগ্যতা, অভিজ্ঞতা ও জনসমর্থনের ভিত্তিতে তিনি মন্ত্রীর দায়িত্ব পাওয়ার যোগ্য দাবিদার।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)গাজীপুর-৫ আসনের মোট ১২৪টি কেন্দ্রের সব কটির ফলাফলে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. খায়রুল ইসলাম পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। ৫৬ হাজার ১৩০ ভোটে বিজয়ী হয়েছেন ফজলুল হক মিলন।বিজয়ী হওয়ার পর ফজলুল হক মিলন গাজীপুর-৫ আসনের সকলের উদ্দেশ্যে তার ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেন, আজকের এই বিজয় আমার একার নয়—এটি আপনাদের প্রত্যেকের বিজয়। এই বিজয় শ্রমজীবী মানুষের, কৃষকের, ছাত্র-যুবকের,মা-বোনদের, বয়োজ্যেষ্ঠদের। আপনারা বিশ্বাস রেখেছেন,আস্থা রেখেছেন, আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।