বিএনপি’র নিরঙ্কুশ বিজয় অর্জনে” আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আনন্দ উৎসব বা বিজয় মিছিলের পরিবর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশের নেতা খোসবুর রহমান খোকন নেতৃত্বাধীন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের শো-ডাউন না করে গম্ভীর পরিবেশে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোসবুর রহমান খোকনের নিজ কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা আলহাজ্ব আতিয়ার এর সভাপতিত্বে বিজয় পরবর্তী করণীয় ও সাংগঠনিক আদর্শ নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আ:মান্নান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোসবুর রহমান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সোজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক মোকিনুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল কাইয়ূম শিকদার প্রমূখ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য লাভলু সরদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা দলের নেত্রী তনুজা বেগম, আসমা বেগম, লাভলী বেগম সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বক্তারা বলেন, এই বিজয় কেবল বিএনপির নয়, এটি দীর্ঘ দেড় দশক ধরে নির্যাতিত এ দেশের সাধারণ মানুষের বিজয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর সেই আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই আজকের এই গণতান্ত্রিক জয়ের মূল ভিত্তি।”
বক্তারা আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে। এখন সময় দেশ গঠনের এবং অর্জিত গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে সুসংহত করার।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলফাডাঙ্গা থানা মসজিদের পেশ ঈমাম হাফেজ আব্দুর রহমান।
এ সময় সাম্প্রতিক আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা চাওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার এবং সামাজিক শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
দোয়া ও আলোচনা শেষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোসবুর রহমান খোকন এ নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয়ের কারণ হিসাবে দলীয় ক্রন্দন, দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়নের বিষয় টি উল্লেখ করে বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে পরবর্তী সময়ে করণীয় বিষয়ে ফরিদপুর-১ আসনে নেতৃত্বদানকারী নেতার প্রতি বিনয়ের সহিত অনুরোধ করে দলের ত্যাগী নেতাদের মূল্যান করে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে নির্বাচন পরবর্তীতে কোনও প্রকার বিভেদে না জড়িয়ে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।