বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা

সংবাদের আলো ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। টাকা গণনা করার পর তা জানা গেছে।

যদিও আটকের পর ভিডিও বার্তায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেছিলেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির নিজেকে জেলার সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার।

এই ঘটনায় জামায়াত থেকেও দাবি করা হয়েছে, এই অর্থ তার ব্যবসার এবং এটি সাজানো নাটক।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যাচ্ছে, এই জামায়াতে নেতাকে অর্থের উৎস দেখাতে বলেছে। অন্যথায়, আইনানুগব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার সঙ্গে মান্নান নামের আরও একজনকে আটক করা হয়েছে।

এদিকে, আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়