রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফুল-মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাসায় যান তিনি।

এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

পাশাপাশি তারা রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতির বিষয়ে কথা বলেন। সেই সাথে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস জানান ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়