বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

সংবাদের আলো ডেস্ক: শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে, আইনি জটিলতার কারণে ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে তফসিল ঘোষণার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি মাছউদ জানান, আরপিওর ১৭(১) ধারা অনুযায়ী, যদি কোনো বৈধ মনোনীত প্রার্থী ভোটগ্রহণের আগে মারা যান, তবে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করবেন। আর নতুন তফসিল ঘোষণা করতে হলে কমপক্ষে ১৫ দিন সময় দিতে হয়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি।

নতুন তফসিলের বিষয়ে কমিশন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, শেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল (৫১) গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। ময়মনসিংহে নেয়ার পথে দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়