মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে চরাঞ্চলের ৬০০ জন কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ

খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন চরাঞ্চলের ৬০০ জন কৃষকের মাঝে ২০ সেট এলএলপি সেট ও ক্যানভাস পাইপ সেচ কাজে ব্যাবহারের জন্য বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।

অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের এমপি’র প্রতিনিধি জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও চরাঞ্চলের কৃষকবৃন্দ।

থেতরাই দড়িকিশোরপুর চর ব্লকের চাষি শেখ ফরিদ বলেন, তিস্তার চরাঞ্চলে কৃষকেরা বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন। চরাঞ্চলে প্রধান সমস্যা দেখা দেয় সেচের। এ সমস্যা সমাধানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে আমাদের সেলোমেশিন দিয়ে সেচ দেয়ার সহযোগিতা করায় আমরা অনেক খুশি। চরাঞ্চলবাসী কৃষিকাজে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান তিনি।

জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সসম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সেচ সয়ায়ক হিসাবে উপজেলার চরাঞ্চলের কৃষকদের সেচ সহায়তা হিসাবে থেতরাই, বজরা, দলদলিয়া, গুনাইগাছ, সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে মোট ২০টি ব্লকের ৬০০ জন কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়